• খেলাধুলা

বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন শচীন? কী বললেন তিনি?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভাপতি হচ্ছেন শচীন টেন্ডুলকার! বোর্ডের নির্বাচনি দামামা বাজতেই এমন জল্পনা ছড়িয়েছিল ক্রিকেটমহলে।

গোটা বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শচীন। সাফ জানিয়ে দিলেন, বোর্ড সভাপতি হওয়া নিয়ে তিনি কিছুই জানেন না। পুরোটাই মিথ্যা গুঞ্জন।

এ মাসের শেষ দিকে হতে যাচ্ছে ভারতীয় বোর্ডের নির্বাচন। বর্তমান সভাপতি রজার বিনির আগে বোর্ড প্রধান ছিলেন সৌরভ গাঙ্গুলী। যিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

এদিকে বিনির উত্তরসূরি হিসাবে চর্চায় উঠে আসে শচীনের নাম। গুঞ্জন ছড়ায়, আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন।

তিনিই শচীনকে প্রস্তাব দিয়েছেন বোর্ডের প্রশাসনে আসার জন্য। মাসখানেক আগে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি চলাকালীন লর্ডস টেস্টে এ নিয়ে শচীনের সঙ্গে শাহর আলোচনাও হয়েছে বলে শোনা যায়।

কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিলেন শচীন। বৃহস্পতিবার শচীনের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘বিসিসিআইয়ের সভাপতি পদে শচীন টেন্ডুলকারের নাম ভাবা হচ্ছে বা মনোনীত করা হয়েছে, এমন বেশ কিছু খবর আমাদের নজরে এসেছে। আমরা জানাতে চাই, এমন কোনো ঘটনা ঘটেনি।’

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo