ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে যাওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিল ও কাতারে যাতায়াত ও অবস্থানকালে ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে ফের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে দ্বিতীয় প্রবীণ বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির কার্যভার পালন সানুগ্রহ অনুমোদন করেছেন।
নিউজ ডেস্ক : গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে...
নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...
নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...
নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

মন্তব্য (০)