ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে চলমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাসপোর্টসহ সরকারি বেসরকারি সব ধরনের সেবা মানুষের কাছে সহজে পৌঁছাতে সরকার কাজ করছে।’ এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা অবনতির কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি। এটা আনন্দের খবর।’
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...
নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...
নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...
নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

মন্তব্য (০)