ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৩১ কেজি ৫৪ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যান জব্দসহ আব্দুল মোতালেব ওরফে শান্ত (২৫), ইসরাফিল (২৭), আরিফ হাসান (১৮)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে ভোররাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামস্থ খিতিশ চন্দ্র রায় এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৩০ কেজি ৫৪ গ্রাম গাঁজা জব্দসহ খিতিশ চন্দ্র রায় (৪০) ও দ্বিপালী রাণী রায় (৩৮)কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)