• রাজনীতি

ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন নাহিদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে- এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা। 

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা প্রত্যাশা করি, ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। আশা রাখি ডাকসুর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক, একাডেমিক এবং সন্ত্রাস–ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

পরাজিত প্রার্থীদের প্রতিও শুভকামনা জানিয়ে নাহিদ বলেন, যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা জানাই। সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে।

তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ডাকসু নির্বাচন অব্যাহত থাকুক- এটাই আমাদের প্রত্যাশা। দ্রুতই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা।

মন্তব্য (০)





image

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল কর...

১

নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...

image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

২

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

৩

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৪

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

  • company_logo