• খেলাধুলা

এশিয়া কাপের শুরুতে কেমন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। মনে শিরোপার স্বপ্ন আছে, তবে আপাতত নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং নিয়েই ভাবতে চায় দল। প্রতিপক্ষ ‘সহজ’ হলেও বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ বলেই হয়তো, নিয়মিত মুখদের নিয়েই মাঠে নামতে পারে আজ।

আবুধাবিতে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই ম্যাচে মাঠে নামবে দল। যখন মাঠে নামবে, তখন দলের সঙ্গী হবে টানা তিন সিরিজ জেতার আত্মবিশ্বাস। সেটাকে মাঠের পারফর্ম্যান্সে প্রতিফলিত করে এশিয়া কাপেও শুরুটা দারুণভাবে করতে চায় লিটন দাস অ্যান্ড কোং। 

এই ম্যাচে বাংলাদেশ দুই স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে। দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান থাকছেন, তা নিয়ে সন্দেহ নেই; তৃতীয় পেসার হিসেবে তানজিম হাসান সাকিব থাকতে পারেন একাদশে। দুই স্পিনার হলেন শেখ মাহেদি ও রিশাদ হোসেন। 

ব্যাটিংয়ে টপ অর্ডার নিয়ে বাংলাদেশ কিছুটা নির্ভার। সেখানে তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন ফর্মে আছেন, লিটন দাসের ব্যাটেও রান আসছে নিয়মিত। তবে মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা খানিকটা রয়েই যাচ্ছে। কারণ নিয়মিত চারে নামেন যিনি, সেই তাওহীদ হৃদয় ফর্মে নেই অনেক দিন হলো। তাকে বাদ দিয়ে সেখানে নেদারল্যান্ডস সিরিজে পারফর্ম করা সাইফ হাসানকে ঢোকানোর একটা সম্ভাবনা আছে।  ব্যাটিং অর্ডারের বাকি দুই জায়গা দখল করবেন জাকের আলী ও শামীম পাটোয়ারী। সাইফ আর শামীমকে একাদশে রাখলে বাড়তি দুটো বোলিং অপশনও পাবেন অধিনায়ক লিটন। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo