• সমগ্র বাংলা

ফেনীতে অনুমতি ছাড়া খাল ভরাট, ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি : অনুমতি ছাড়া খাল ও পুকুর ভরাটের দায়ে ফেনীতে চারজনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শহরের দাউদপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

জরিমানাকৃতরা হলেন—সোনাপুরের গোলাম আলম মজুমদার, ফলেশ্বরের শাহ আলম, পশ্চিম ছাগলনাইয়ার আব্দুল আহাদ এবং নোয়াখালীর কবিরহাট এলাকার আবু সাইদ। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া বালু উত্তোলন ও সরকারি খাস জায়গা দখলের চেষ্টার অভিযোগে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ এবং ‘পরিবেশ সংরক্ষণ আইন’-এ এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন জানান, পুকুর ও সরকারি খাস জায়গা ভরাটের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কার্যক্রম না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo