• সমগ্র বাংলা

পাবনায় ইছামতী নদী পাড়ের বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ইছামতী নদী পাড়ের বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে  ইছামতী নদীপাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজন বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান ধর্মঘট পালন করে। সেখানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মিন্টু।

বক্তারা বলেন, ৯০ দশক ধরে জন্মের পর থেকে তাদের পূর্ব পুরুষরা নিয়ম মেনে খাজনা খারিজ দিয়ে আসছে। এসব জমি চার চারটি রেকর্ড আছে, এই জমি অবৈধ কেমন করে হয় জানেন না তারা। নদী বাঁচুক মানুষও বাচুঁক, কিন্তু নদীপাড়ের বৈধ বসতিদের অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে তা কাম্য নয়। তাদের স্থাপনা জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

পরে জেলা প্রশাসক বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন নদীপাড়ের বাসিন্দারা।

মন্তব্য (০)





image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

১

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৪

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

  • company_logo