• লাইফস্টাইল

সানস্ক্রিনের বদলে নারিকেল তেল

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শুধু গরমে নয়, সানস্ক্রিন হলো ১২ মাসের ব্যবহারের সামগ্রী। তবু অনেকেই বর্ষায় আর সানস্ক্রিন ব্যবহার করেন না। তাতেই ট্যান পড়ে যায় ত্বকে। ত্বকে একবার ট্যান পড়লে, সহজে তা দূর করা সম্ভব নয়। তবে ট্যান তুলতে ভরসা হতে পারেন নারিকেল তেলে। 

এমনিতে চুলের যত্নে নারিকেল তেলের জুড়ি মেলা ভার। শুধু নারিকেল তেলের সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে নিলে ট্যানের দাগ সহজেই দূর করা সম্ভব। জেনে নেওয়া যাক, নারিকেল তেল ব্যবহার করে কীভাবে ট্যান তুলে ফেলবেন—

প্রথমত এক টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে এক চিমটে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এবার রোদে পোড়া জায়গায় মেখে নিন। এরপর মিনিট ২০ রাখুন। তারপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।

আরও একটি পদ্ধতি— দুই টেবিল চামচ নারিকেল তেল এবং দুই টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। ত্বকের যে যে অংশে রোদ লেগে কালচে ছোপ পড়েছে, সেই জায়গায় মেখে নিন। এরপর মিনিট ২০ রাখুন। সপ্তাহে দুই বার এ মিশ্রণ মাখলেই দাগ ধীরে ধীরে হারিয়ে যাবে।

এ ছাড়া দুই টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। যেন তেল ও রস আলাদা না করা যায়। এবার আঙুলের সাহায্যে রোদে পোড়া জায়গায় মেখে নিন। এরপর মিনিট ২০ রাখুন। তারপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই ফল নজরে আসবে।

 

মন্তব্য (০)





image

‎টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য কতটা ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...

image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

  • company_logo