• রাজনীতি

জামায়াত আমিরের বাসায় ব্রিটিশ হাইকমিশনার, আলোচনায় ছিল নির্বাচন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (১০ সেপ্টেম্বর) জামায়াত আমিরের রাজধানীর ভাটার এলাকার বাসভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। সারা কুকের সঙ্গে ছিলেন হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ড। 

পরে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। 

জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল কর...

১

নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...

image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

২

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

৩

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৪

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

  • company_logo