ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে র্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্ধার এবং ট্রাক জব্দসহ কুমিল্লার বাসিন্দা ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গেল মঙ্গলবার রাতে ওই অভিযান চালান তারা।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের ৮ নং শংকরপুর ইউনিয়নের মোহনপুর ব্রীজের টোল প্লাজার সামনে মহাসড়কে ৬ চাকার ট্রাকে তল্লাসি চালিয়ে প্রায় ৪লাখ টাকা মুল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। মাদক বহনে ব্যবহৃত ১০লাখ টাকা মুল্যের ৬ চাকার ট্রাকটটি ( চট্র- মেট্রো- ১১-৩৬৬৪) জব্দ করা হয়েছে।
এসময় ট্রাক চালক কুমিল্লার মুরাদনগরের সাতমোড়া গ্রামের জান্টু মিয়ার ছেলে ট্রাক চালক বাদল (২৯)। এছাড়াও আরোহী একই জেলার বুড়িচং এর পুর্নমতি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে স্বপন (৩৩)কে গ্রেপ্তার করা হয়েছে। এব্যপারে র্যাবে কর্মরত পরিদর্শক বিল্লাল হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে আজ বুধবার কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)