• খেলাধুলা

‎প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টির নিলামে দল পেয়েছেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারকে প্রায় ৩৫ লাখ টাকায় দলে ভিড়িয়ে চমক দেখালো ডারবান সুপার জায়ান্টস।
‎
‎এই দলে সতীর্থ হিসেবে তাইজুল পাচ্ছেন হেইনরিখ ক্লাসেন, জস বাটলার, সুনীল নারাইন, এইডেন মার্করামের মতো তারকাদের। বাংলাদেশের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন নাটোরের এই স্পিনার। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে নিয়েছেন ৮৮ উইকেট।
‎
‎এসএ টি টোয়েন্টির চুড়ান্ত নিলামে ছিলো ১৪ বাংলাদেশি। কিন্তু সাকিব,মুস্তাফিজ, লিটন, মিরাজরা ছিলেন আনসোল্ড।
‎
‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে এসএটোয়েন্টির চূড়ান্ত নিলাম। সেখানে নাম লিখিয়েছেন তাইজুলসহ বাংলাদেশের ১৪ ক্রিকেটার।
‎
‎তারা হলেন– সাকিব আল হাসান, লিটন দাস, তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মোস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও তিনি থেকে যান অবিক্রীত।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo