• লিড নিউজ
  • জাতীয়

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়: ধর্ম মন্ত্রণালয়

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২৬ সনের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। নির্ধারিত সময়সীমার পর আর নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
‎চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে।
‎
‎বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
‎
‎সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে এ বছরের ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। অন্যথায় হজ পালনে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
‎
‎সভায় জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী মৌসুমে বাড়িভাড়া চুক্তির আগে হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত করা, কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রদান, এবং মেডিকেল ফিটনেস সনদ ছাড়া হজে গমন না করার নির্দেশ দিয়েছে।
‎
‎সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। অপরদিকে বেসরকারি মাধ্যমে হজ পালনে ইচ্ছুকদের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।
‎
‎সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণের পর দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্তব্য (০)





image

সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে ...

১

নিউজ ডেস্ক: সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইন-এর মাধ্...

image

‎বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রীর ঐতিহাসি...

২

নিউজ ডেস্কঃ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধা...

image

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্য...

৩

নিউজ ডেস্কঃ বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল...

image

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

৪

নিউজ ডেস্ক : গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে...

image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

৫

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

  • company_logo