ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পলিটেকনিক শিক্ষার্থীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করানোর হুমকি প্রদান, প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক সকল অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক তিন দফার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূল ফোটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পাশের আঞ্চলিক সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমবেত হন।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অযৌক্তিক তিন দফা কোনভাবেই মেনে নেওয়া হবে না। একই সাথে দশম গ্রেট কারো হাতে ছেড়ে দেয়া হবে উল্লেখ করে আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...
বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

মন্তব্য (০)