ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বেশ এগিয়ে রয়েছেন।
এতে শাহবাগ এলাকায় শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তারা নানান স্লোগানে মুখরিত করে রেখেন শাহবাগ মোড়। ‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ সহ নানান স্লোগান দিচ্ছেন তারা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার পর থেকে স্লোগান শুরু করেন ছাত্রশিবির সমর্থকরা। এছাড়া জামায়াতে ইসলামীর অনেক কর্মীকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, শিবিরের নেতাকর্মীরা তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ , ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ সহ নানান স্লোগান দিচ্ছেন।
ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী বলেন, আমরা দুপুর থেকেই শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছি। আশা করশি শীর্ষ ৩ পদে শিবিরের ৩ জনই থাকবেন। আমরা অপেক্ষা করছি। শিবিরের এই বিজয় জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)