• লিড নিউজ
  • জাতীয়

সম্প্রীতির নীতি মানুষকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে: গণশিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতি ও সহানুভূতির নীতি আমাদেরকে নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য করে। এজন্যই ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে নিন্দা করছে।

মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশস্থ ভ্যাটিকান অ্যাম্বাসি আয়োজিত ‘আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা নীরব ও প্রান্তিক জনগণের অধিকারের পক্ষে সমর্থন অব্যাহত রাখব। উপদেষ্টা ফিলিস্তিনে স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ হিসেবে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়ন বলে উল্লেখ করেন। তিনি ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় ভ্যাটিকানের অব্যাহত সমর্থনেরও ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও বলেন, হলি-সি (ভ্যাটিকান সরকার) বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় বোঝাপড়া বৃদ্ধি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায়  এক গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা হলি সি-এর সাথে আমাদের ক্রমবর্ধমান সম্পর্কের জন্যও অত্যন্ত গর্বিত। আমরা বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞ, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিষেবার ক্ষেত্রে। আমরা ভবিষ্যতে হলি সি-এর সাথে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী।

আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কভোকাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

 

মন্তব্য (০)





image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

২

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৪

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

  • company_logo