ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শারীরিক শিক্ষা কেন্দ্রের ৩টি বুথের ভোটের হার প্রকাশ করা হয়েছে। এই কেন্দ্রে ভোটার ছিলেন ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে ৪ হাজার ৪৪টি ভোট পড়েছে।
শারীরিক শিক্ষা কেন্দ্রের হল গুলো হলো- জগন্নাথ হল, সার্জেন্ট জহুরুল হক হল ও স্যার সলিমুল্লাহ মুসলিম হল।
শারীরিক শিক্ষা কেন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের তিনটি বুথের মধ্যে জগন্নাথ হলের মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২২ জন এখানে ভোট পড়েছে ১ হাজার ৮৩১টি অর্থাৎ ৮৩ শতাংশ। আর অনুপস্থিত ছিলেন ৩৯১ জন।
তিনি বলেন, সার্জেন্ট জহুরুল হক হলের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। এখানে ভোট পড়েছে ১ হাজার ৬৬০টি অর্থাৎ ৮৪ দশমিক ৪৬ শতাংশ। আর অনুপস্থিত ছিলেন ৩০৩ জন।
শারীরিক শিক্ষা কেন্দ্রের রিটানিং কর্মকর্তা বলেন, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মোট ভোটার সংখ্যা ৬৬৯ জন। মোট ভোট পড়েছে ৫৫৩ টি অর্থাৎ ৮২ দশমিক ৮৩ শতাংশ। আর অনুপস্থিত ছিলেন ১১৬ জন।
তিনি বলেন, সবমিলে শারীরিক শিক্ষা কেন্দ্রে তিন হলের মোট ভোট সংখ্যা ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে মোট ৪ হাজার ৪৪টি ভোট পড়েছে।
নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...
নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

মন্তব্য (০)