ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় আসছে নতুন নিয়ম। এখন থেকে ১৬ বছর বয়স পূর্ণ হলেই এনআইডির নিবন্ধন করা যাবে। এমনকি কার্ড হারিয়ে গেলে আর জিডি (সাধারণ ডায়েরি) করার প্রয়োজন হবে না। জিডি ছাড়াই পুনঃপ্রদান করা হবে নতুন কার্ড।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলের প্রতীক-সংক্রান্ত আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। দ্রুতই অনুমোদন আসবে। কারণ, প্রতীক রাজনৈতিক দলের নিবন্ধনের সঙ্গে সরাসরি জড়িত। প্রতীক পাওয়ার আগে নিবন্ধন দেয়া গেলেও কমিশন চায় একসঙ্গে দিতে।’
এছাড়া প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ও দেশের ভেতরে কর্মব্যস্ত পেশাজীবীরা ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিতে পারবেন বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক: সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইন-এর মাধ্...
নিউজ ডেস্কঃ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধা...
নিউজ ডেস্কঃ বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল...
নিউজ ডেস্ক : গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে...
নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

মন্তব্য (০)