ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (০৮ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদী কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় ডাকাতির চেষ্টা করার সময় জনতা ডাকাতকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম মো. আয়নাল (৪২)। সে আড়াইহাজারের প্রভাকরদি এলাকার মো. মাহির ছেলে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)