• লিড নিউজ
  • জাতীয়

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‎সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টিএসসিতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

‎ডিএমপি কমিশনার বলেন, ক্যাম্পাস এখন নিরাপত্তার চাদরে ঢাকা, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

‎তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

‎মো. সাজ্জাত আলী বলেন, ‘কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে ক্যাম্পাসে দেখা গেলে পুলিশে সোপর্দ করতে হবে। ভুয়া আইডি কার্ড যাতে তৈরি না হয় সে ব্যাপারে পুলিশ কঠোর তৎপর রয়েছে। সাইবার বুলিং বন্ধেও কার্যক্রম চালানো হচ্ছে।’

‎ডিএমপি কমিশনার আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গত এক মাস ধরে সমন্বয় করে এ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

‎এ ছাড়া তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতাবলে আমি আজ রাত ৮টা থেকে আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় লাইসেন্সধারী অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’ তিনি আশ্বস্ত করে বলেন, শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার মধ্যে থেকেই নির্বাচন হবে, কোনো ধরনের ঝামেলার আশঙ্কা নেই।

মন্তব্য (০)





image

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান...

নিউজ ডেস্ক : শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দ...

image

জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : দেশের জালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুৎ উৎপাদন ...

image

‎আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ জাতি: স...

নিউজ ডেস্কঃ আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া...

image

‎সাংবাদিকরাই একে অন্যকে সরিয়ে দিচ্ছেন, সরকারের হস্তক্ষেপ ...

নিউজ ডেস্কঃ মিডিয়ার ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে...

image

‎বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

নিউজ ডেস্কঃ নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাত...

  • company_logo