• জাতীয়

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
‎
‎আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
‎
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন তিনি। এর আগে, একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাপ্রাপ্ত ছিলেন বলেও জানান তিনি। পরে আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
‎
‎এর আগে, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। পরে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠনটি। এতে একদল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকজনকে লাঞ্ছিত করেন।
‎
‎উল্লেখ্য, আবু আলম শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য (১)





image
image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

২

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৪

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

  • company_logo