ফাইল ছবি
নিউজ ডেস্ক : বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এমনটাই জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানায় সংস্থাটি।
এতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা। যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।
এতে আরও বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে সেনাবাহিনী আসা করে। যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা উদাহরণ সৃষ্টি করে।
একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনাও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...
নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...
নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...
নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

মন্তব্য (০)