• লিড নিউজ
  • জাতীয়

জয়পুরহাটে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে জেলার আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা জানান, লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে। দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। 

আক্কেলপুর স্টেশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশন ছেড়ে হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাওয়ার কারের দায়িত্বে থাকা লোকজনদের ঘটনাটি জানানো হয়। এরপর পৌনে ৪টার দিকে ট্রেনটি লাইনচ্যুত ভদ্রকালী এলাকায় এসে থামানো হয়। 

মন্তব্য (০)





image

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান...

নিউজ ডেস্ক : শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দ...

image

জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : দেশের জালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুৎ উৎপাদন ...

image

‎আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ জাতি: স...

নিউজ ডেস্কঃ আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া...

image

‎সাংবাদিকরাই একে অন্যকে সরিয়ে দিচ্ছেন, সরকারের হস্তক্ষেপ ...

নিউজ ডেস্কঃ মিডিয়ার ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে...

image

‎বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

নিউজ ডেস্কঃ নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাত...

  • company_logo