• সমগ্র বাংলা

পাবনার চাটমোহরে আগুনে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া দক্ষিণ বালুদিয়ার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে পাঁচটি পরিবার। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পাঁচটি পরিবারের বসতবাড়ি, হাঁস-মুরগির খামার, ফসল, পাট, রসুন এবং গবাদি পশু সম্পূর্ণভাবে পুড়ে ছাই করে দেয়। আতঙ্কিত হয়ে পরিবারগুলো ঘর থেকে বের হলেও নিজেদের কোনো সম্পদ রক্ষা করতে পারেনি।

আগুনে ক্ষতিগ্রস্ত ছাত্তার সরদারের দাবি, তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ৪০টি হাঁস, ৭০টি কবুতর, ৩টি ছাগল, ১২ মণ রসুন, দুটি হাঁসের খামার এবং বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। অন্যদিকে, রবিউল ইসলামের দুইটি বসতঘর, প্রায় ২৫ থেকে ৩০ মণ রসুন, ১৫ মণ পাট এবং ১০টি হাঁস আগুনে পুড়ে গেছে। পরিবারের দাবি, জীবনের সমস্ত সঞ্চয় এক রাতেই শেষ হয়ে গেছে বলে দাবি করেন। এছাড়াও আরও তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসল ও গৃহপালিত পশুপাখিও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়দের ধারণা, গোয়ালের ভেতরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আবার কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয়রা নিজেদের উদ্যোগে পানি ও বালতি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোট ২৫ থেকে ৩০ লাখ টাকার সম্পদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ক্ষতিগ্রস্ত ছাত্তার সরদার জানান, আমার সব শেষ হয়ে গেল। হাঁস, কবুতর, ছাগল, খামার কিছুই রইল না। এক রাতেই নিঃস্ব হয়ে গেলাম।

এদিকে, রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo