• সমগ্র বাংলা

বাউফলে ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন শিশুর লাশ, পাওয়া যায়নি পরিচয়

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদী সংলগ্ন চরব্রেড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে চরব্রেড গ্রামের কৃষিজমি থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দা কবির হোসেন। পরে বাউফল থানা পুলিশকে খবর দেন।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি শুধু দেহ আছে। হাত-পা ও মাথা নেই। আশপাশে খুঁজেও হাত-পা ও মাথা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, ৮-৯ বছর বয়সের একজন শিশু হবে। ওই শিশুকে অন্য কোথাও হত্যা করে দেহ এখানে ফেলে যায়। হাত-পা ও মাথা অন্য কোথাও ফেলা হয়েছে।’

এবিষয়ে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই ব্যক্তির নাম-পরিচয় ও হাত-পা এবং মাথার সন্ধান চলছে।’

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo