প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে অজ্ঞাত পরিচয় যুবকের দুই চোখ উপড়ানো এবং মুখের আকৃতি বিকৃত করা লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। আজ রবিবার দুপুরে বিন্নাকুড়ির তালদিঘী এলাকায় তার লাশ পড়েছিল। তাকে হত্যার পর পরিচয় গোপন করতে লাশ বিকৃত করেছে খুনী চক্র। এছাড়াও খানসামা উপজেলায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
চিরিরবন্দর থানার উপ পরিদর্শক ইব্রাহিম কবির জানান, জিন্সের প্যান্ট পরা খালি গায়ে লাশ পড়েছিল। লাশের দুই চোখ উপড়ানো এবং চেহারা বিকৃত করতে কোন কিছুর আঘাতে মুখমন্ডল থেতলে দিয়েছে খুনী চক্র। বিকাল ৩টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
থানার ইনচার্জ রুহুল আমিন বলেন, পরিচয় সনাক্তে সহায়তা করতে ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করতে রংপুর থেকে সিআইডির বিশেষজ্ঞ টিম তলব করা হয়েছে।
নাম পরিচয় নিশ্চিত হতে পারলে হত্যার কারন এবং জড়িতদের চিহ্নিত করা যাবে বলে আশা করছেন তারা।
এছাড়াও খানসামার ছাতিয়ানগড়ের ঝাপুপাড়ায় ঝুলন্ত অবস্হায় গৃহবধু শাহানাজ পারভীনের লাশ উদ্ধার করা হয়েছে।
শাহানাজ পারভিন (৪০), ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়ার মোস্তফা কামালের স্ত্রী।
পরিবারের স্বজনদের অভিযোগ, নির্যাতনের শিকার শাহনাজকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
খানসামা থানার ইনচার্জ নাজমুল কাদের হক জানান, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। আজ রবিবার সকালে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টে গালে আঘাতের দাগ দেখা গেছে। ময়না তদন্তে লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারন জানা যাবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)