• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় দুইটি ইউনিয়নকে ফরিদপুর -২ আসনে যুক্ত করার প্রতিবাদে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-৪ আসনের  ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ অন্তর্ভুক্তির প্রতিবাদে  উপজেলা বিএনপির উদ্যোগে  এক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার  দুপুরে  ফরিদপুর -বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত  বিশ্বরোড গোলচত্বর সেতুর নীচে  অবস্থান কর্মসূচিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দুটি ইউনিয়নকে অন্য সংসদীয় আসনে স্থানান্তরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এটিকে পুনরায়  ফিরিয়ে আনার দাবী জানান। বিক্ষোভকারীরা জানান, আমরা ভাঙ্গা  উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে যুক্ত হতে  চাইনা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি, বিএনপি নেতা ওবায়দুল আলম সম্রাট সহ কৃষক দল, যুবদল সহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।

মন্তব্য (০)





image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

১

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

২

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৩

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৪

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

  • company_logo