• জাতীয়

‎ভুয়া জ্বালানির খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগর ভবনে দুদকের অভিযান

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংস্থার প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‎
‎রোববার দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালাচ্ছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এই তথ্য জানান।
‎
‎দুদক বলছে, অভিযোগ হলো, ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও কাগজপত্রে জ্বালানি খরচের ভুয়া বিল দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয়। পরে এই অর্থ আত্মসাৎ করা হয়।
‎
‎অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে কর্মকর্তারা অফিস না করলেও তাঁদের বরাদ্দকৃত গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪–১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে।
‎
‎ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি খাতে ব্যয় করে প্রায় ৫ কোটি টাকা। মে ও জুন মাসে নগর ভবন বন্ধ থাকলেও তেলের খরচ দেখানো হয়েছে স্বাভাবিক সময়ের মতোই। অথচ ওই সময়ে কার্যত কোনো অফিস কার্যক্রমই হয়নি।
‎
‎এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে আজ এই অভিযান চালানো হচ্ছে বলে জানায় দুদক। দুদক বলছে, অভিযোগের বিষয়সংশ্লিষ্ট নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

মন্তব্য (০)





image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

২

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৪

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

  • company_logo