• রাজনীতি

আ. লীগ ১৫ বছরে দেশের পাটকলগুলো ধ্বংস করে দিয়েছে: ড. আব্দুল মঈন

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৫ বছরে আওয়ামী দুঃশাসন আর লুটপাটের কারণে দেশের জুটমিলগুলো ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুটমিলগুলোতে ৮ ঘণ্টার করে কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। একই সঙ্গে জুটমিলগুলোর উন্নয়নেও কাজ করে গিয়েছিলেন তিনি। কিন্তু গত ১৫ বছর আওয়ামী লীগ লুটপাট করে জুটমিল গুলো ধ্বংস করে গিয়েছে।’
‎
‎ড. আব্দুল মঈন খান বলেন, ‘নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল জুটমিল, ফৌজি জুটমিল পুরোপুরি বন্ধ হয়ে এখন শ্রমিকরা মানবেতর দিন পাড় করছে। তারা শুধু জুটমিলগুলোই ক্ষতিগ্রস্ত করেনি অন্যায় ভাবে অনেক শ্রমিকদেরও চাকরিচ্যুত করেছে।’
‎
‎আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে যারা জুটমিল গুলো ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করে ড. আব্দুল মঈন খান। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo