• জাতীয়

‎তুরাগ নদের ১৭ কিমি ড্রেজিংয়ের টাকা দেবে বিশ্ব ব্যাংক: রিজওয়ানা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তুরাগ নদের ১৭ কিলোমিটার ড্রেজিং করার টাকা বিশ্ব ব্যাংক দেবে। নভেম্বর বা ডিসেম্বর মাসে এই প্রকল্পের অনুমোদন পাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
‎
‎শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনঃরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপে এই কথা জানান তিনি।
‎
‎রিজওয়ানা বলেন, ‘৫৪ বছরের মুখোমুখি দাঁড়িয়ে দেড় বছরে দৃষ্টান্ত স্থাপন করা আসলে কঠিন। ঢাকার জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, এছাড়া ঢাকাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই।’
‎
‎তিনি আরও বলেন, ‘বাঁকখালী নদীর দুপাশের দখল উচ্ছেদের পরিকল্পনা ছিল পাঁচ দিন। কিন্তু করা গেছে তিনদিন। যতই বাঁধা থাকুক আমরা এই নদী রক্ষা করবোই।’
‎
‎পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মূল্যবোধের জায়গায় আমরা কাজ শুরু করেছি। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত কোনো সুরক্ষা আদেশ দেয়া হয়নি। আমি এসে হাওড় সুরক্ষা আদেশ দিলাম। শেষ পর্যন্ত নদীর তালিকাও তৈরি করতে পেরেছি।’
‎
‎নদী গবেষণা ইনস্টিটিউটের বাজেট বাড়িয়ে ৪ কোটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গবেষকদের এবার একটি কাজ হবে ঝুঁকিপূর্ণ নদীগুলোর তালিকা চূড়ান্ত করা।’
‎
‎আঁড়িয়াল, চলন ও বেলাই বিল ভরাট থামাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান।
‎
‎তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ঢাকার জেলা প্রশাসককে ৪০টি পুকুর উদ্ধারে একটি বাজেট দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’

মন্তব্য (০)





image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

২

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৪

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

  • company_logo