• লিড নিউজ
  • জাতীয়

‎মহানবী(সা.) বিশ্ব মানবতার জন্য অনুপম শিক্ষা ও আদর্শ রেখে গেছেন: ধর্ম সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেছেন, মহানবী (সা.) জীবনাদর্শ মানুষের মুক্তির দিশারি। তিনি বিশ্ব মানবতার জন্য অনুপম শিক্ষা ও আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ আলোকবর্তিকা হিসেবে প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষকে মুক্তির পথ দেখাবে।

‎শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জামালপুরে জেলা মডেল মসজিদ মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামালপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎ধর্ম সচিব বলেন,  হযরত মুহাম্মদ (সা.) হলেন সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমতস্বরূপ। তিনি দুনিয়ায় এসেছিলেন আলোকোজ্জ্বল প্রদীপরূপে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে এসেছিলেন তিনি। আল্লাহর প্রতি অসীম আনুগত্য, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য, অপরিমেয় দয়া ও মহৎ গুণাবলির কারণে পবিত্র কুরআনে তাঁকে মানুষের জন্য সুন্দরতম আদর্শ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

‎রাসূল (সা.) এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে ধর্ম সচিব বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অর্থ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর আদর্শকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটাতে হবে। 

‎আফতাব হোসেন প্রামানিক বলেন, রাসুল (সা.) এর জীবন ছিলো সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা, দয়া, ভালোবাসা ও সহিষ্ণুতার মূর্ত প্রতীক।  তাঁর শিক্ষা সর্বজনীন, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণকর। তিনি সকলকে মহানবী (সা.) জীবনাদর্শ অনুসরণে সামগ্রিক জীবন গঠন ও পরিচালনার অনুরোধ জানান।

‎জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম। মূখ্য আলোচক হিসেবে হযরত মুহাম্মদ(সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন কামালখান হাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আখতারুজ্জামান সিদ্দিকী।

‎অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মোঃ আজিজুল হক, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ বক্তৃতা করেন। এ অনুষ্ঠানে ধর্ম সচিবের একান্ত সচিব মোঃ কামরুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান...

নিউজ ডেস্ক : শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দ...

image

জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : দেশের জালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুৎ উৎপাদন ...

image

‎আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ জাতি: স...

নিউজ ডেস্কঃ আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া...

image

‎সাংবাদিকরাই একে অন্যকে সরিয়ে দিচ্ছেন, সরকারের হস্তক্ষেপ ...

নিউজ ডেস্কঃ মিডিয়ার ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে...

image

‎বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

নিউজ ডেস্কঃ নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাত...

  • company_logo