• সমগ্র বাংলা

পবিপ্রবি শিক্ষক হেনস্থার ঘটনায় ড্রাইভার বরখাস্ত ও ইউনিক কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান মুন্না ও বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর সাথে ইউনিক বাসের ড্রাইভার ও হেল্পার কর্তৃক হেনস্থা, দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা ও অভিযুক্তদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের ব্যাপারেও সুপারিশ করা হয়েছে। 

ইউনিক পরিবহনের এডমিন এম এ মিন্টু কর্তৃক স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন দুই অফিস আদেশে এই ক্ষমা প্রার্থনা ও চালক হেল্পারকে চাকরিচ্যুত করেন।

অভিযুক্ত চালক মো: জসিম, বরগুনা জেলার আমতলী থানার অন্তর্গত দক্ষিণ তাঁরিকাটা গ্রামের মো: সাত্তারের পুত্র এবং হেল্পার হিসেবে ছিলেন চালকপুত্র মো: শাকিল।  

উল্লেখ্য যে, গত ৪ আগস্ট, কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের এক বাসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও ৩ জন শিক্ষার্থীর সাথে ড্রাইভার ও হেল্পার কর্তৃক দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে। এরপর পটুয়াখালী জেলার ইউনিভার্সিটি স্কয়ার নামক স্থান থেকে শিক্ষার্থীরা কুয়াকাটাগামী একটি ইউনিক পরিবহনের বাস ক্যাম্পাসে নিয়ে আসে। 

পরবর্তীতে, ৫ আগস্ট(শুক্রবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বিষয়টির মীমাংসার জন্য ইউনিক পরিবহনের বরিশাল বিভাগের ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে। পরবর্তীতে অভিযুক্ত ড্রাইভার মোহাম্মদ জসিম ও হেল্পার মো: শাকিল কে ইউনিক পরিবহন থেকে আজীবনের জন্য চাকরিচ্যুত করা হয়। 

এই অফিস আদেশে আরও জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে যদি পরবর্তীতে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় সেক্ষেত্রে ইউনিক পরিবহন কোনোরূপ বাধার সৃষ্টি করবেনা।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালক ও তার পুত্র হেল্পারের বিরুদ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে।  

এ ব্যাপারে প্রক্টর আবুল বাশার খান সাংবাদিক সমিতিকে জানান, এ ধরনের হেনস্থা ভবিষ্যতে যেনো কেউ করার দুঃসাহস না দেখায় তার জন্য আজকের এই ঘটনা সব বাস চালক ও সংশ্লিষ্ট সকলের জন্য সতর্কতাস্বরূপ।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

image

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলা...

image

ফরিদপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দ...

ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ...

image

দিনাজপুরে স্বামীর পেট্রোলের আগুন প্রাণ গেল গৃহবধুর

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ডিভোসি ডিভোসী স্ত্...

  • company_logo