• সমগ্র বাংলা

উলিপুরে স্ত্রীর সাথে অভিমান, গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা স্বামীর ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পরিবারের সঙ্গে অভিমান করে আব্দুল আলীম (৪৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাচপীর বাজার এলাকায়। আব্দুল আলীম ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
‎
‎স্থানীয় ও স্বজন সুত্রে জানা যায়, আব্দুল আলীম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাকে বাসায় দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন তার পরিবারের লোকজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী পার্শ্ববর্তী আউয়াল মিয়ার বাগানে গাছের ডালে গলায় রশি সহ ঝুলন্ত অবস্থায় আলীমের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ আলীমের মরদেহ উদ্ধার করেন। আলীমের মাথায় সমস্যা থাকার কারণে এরকম ঘটনা ঘটিয়েছেন বলে দাবী পরিবারের। আব্দুল আলীম ২ সন্তানের জনক বলে জানা গেছে।
‎
‎এ বিষয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo