• লিড নিউজ
  • জাতীয়

দেশজুড়ে বাড়বে ঝড়-বৃষ্টি, তিন বিভাগের জন্য বড় দুঃসংবাদ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচদিনে দেশজুড়ে অস্থায়ী ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ অবস্থায় দেশের তিন বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। 
‎
‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
‎
‎পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
‎
‎শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। 
‎
‎রোববার (৭ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
‎
‎পরদিন সোমবার (৮ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। তবে এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 
‎
‎আর মঙ্গলবারও (৯ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
‎
‎এছাড়া, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (০)





image

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০

১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা...

image

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু ...

২

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নির...

image

সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে ...

৩

নিউজ ডেস্ক: সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইন-এর মাধ্...

image

‎বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রীর ঐতিহাসি...

৪

নিউজ ডেস্কঃ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধা...

image

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্য...

৫

নিউজ ডেস্কঃ বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল...

  • company_logo