প্রতীকী ছবি
ঝিনাইদহ প্রতিনিধিঃ নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নজু (৭২) নামের এক কাপড় ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায়। নজরুল ইসলাম নজু ওই গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। আজ সকালে কোটচাঁদপুর উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত নজু দীর্ঘদিন ধরে উপজেলা শহরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন।
পারিবারিক ও স্থানীয়রা জানান, নজু দুইতলা বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি দোতলা থেকে নেমে নিচতলার একটি কক্ষে যান এবং যাওয়ার আগে দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন। ভোরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন । পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর সংবাদমাধ্যম কর্মী দের বলেন, দীর্ঘদিন ধরে নিহত নজুর পারিবারিক ঝামেলা চলছিল তাঁর। এছাড়াও ব্যাংকের ঋণ ছিল। তিনি আরও বলেন প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল তথ্য জানা যাবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)