• রাজনীতি

কালীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন। 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান ও উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু স্মৃতিচারণের দিন নয়, বরং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অঙ্গীকার নবায়নের দিন।

অনুষ্ঠানে বিএনপি নেতা আশরাফী হাবিবুল্লাহ,খাইরুল আহসান মিন্টু, ফরিদ আহমেদ মৃধা সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo