• সমগ্র বাংলা

পাবনায় সড়ক দূর্ঘটনায় স্ত্রী-মেয়ের পর চলে গেলেন সোহেলও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহতের পর আহত সোহেল রানা ও (২৮) মারা গেছেন।

গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে মারা যান সোহেল।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যান সোহেলের স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)। তাদের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামে। সোহেলের পিতার নাম আক্কাস আলী।

ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সোহেল।

ওসি আরো জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।

মন্তব্য (০)





image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

১

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

২

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৩

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৪

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

  • company_logo