• খেলাধুলা

টানা সাফল্যের জন্য লিটনকে প্রশংসায় ভাসালেন বিসিবি সভাপতি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে দাপট দেখিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এতে পরপর তিনটি সিরিজেই ট্রফি জিতল টাইগাররা। দলের এমন সাফল্যের জন্য অধিনায়ক লিটন কুমার দাসকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
‎
‎লিটনকে নিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন একটা দল হিসেবে খেলছে। লিটনের মাঝে দেখা যাচ্ছে যে মাঠে তার উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে। মাঠের মধ্যে এবং বাইরে সবমিলিয়ে ওর ক্যাপ্টেনসি খুব ব্রিলিয়ান্ট।
‎
‎নেদারল্যান্ডস সিরিজ টাইগারদের কাছে প্রস্তুতি নাকি এশিয়া কাপের বাছাই পর্ব
‎বর্তমানে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছে বিসিবি। তাই তাদের গড়ে তোলার দায়িত্ব নিতে হবে জানিয়েছেন বুলবুল। তার ভাষ্য, দেখেন আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অলরেডি অবসরে। অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসেছে এবং আমাদের উচিত হবে এই বেঞ্চটাকে আমরা কীভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি। 
‎
‎তিনি বলেন, এটা আমাদের দায়িত্ব আমরা এই গ্রুপটাকে আমরা কিভাবে গড়ে তুলছি। কেননা এই ক্রিকেট এমন একটা খেলা যে ফর্মের অনেক ওঠানামা হয়। তবে যখন বেঞ্চ, সাইড বেঞ্চে যখন প্রতিযোগিতাটা বেড়ে যায় তখন দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকে।
‎
‎টানা তিনটা সিরিজ জয় নিয়ে বুলবুল বলেন, পরপর তিনটা সিরিজ জিতলাম আমরা। আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের আত্মবিশ্বাস ছিল অনেক। ক্রমাগত যে উন্নতির যে দিকটা সেটা দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাসটা হয়তো ইনশাল্লাহ এশিয়া কাপে কাজে লাগবে।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo