ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : দুর্নীতির মামলায় ফরিদপুরের সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। ২০২৩ সালের একটি দুর্নীতি মামলায় রোববার বিকেলে ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত তাঁর জামিন আবেদন বাতিল করে এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার গত বছরের ১১ এপ্রিল তারিকুজ্জামান ও বোয়ালমারীর তৎকালীন উপ-খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেনের বিরুদ্ধে এই মামলা করেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল, ধান ও গম আত্মসাৎ করেছেন। বর্তমানে তারিকুজ্জামান ঢাকায় এবং সানোয়ার হোসেনও ঢাকায় কর্মরত আছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এবং দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন জানান, প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
তিনি আরও জানান, আজ আদালতে তারিকুজ্জামান জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরেক আসামি সানোয়ার হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...
নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...
নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...
নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

মন্তব্য (০)