• সমগ্র বাংলা

পাবনায় পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার পানিতে পড়ে জিয়ারুল (৩) ও জমিরন (২) নামের আপন চাচাতো দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বাড়ির পাশে একটি ডোবা থেকে তাদের উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলেন- উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের রজব মন্ডলের ছেলে জিয়ারুল ও একই গ্রামের মাকসুদুল ইসলামের মেয়ে জমিরন। সম্পর্কে তারা আপন চাচাতো ভাইবোন।

ফরিদপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রামের মধ্য দিয়ে একটি ছোট ডোবা আছে। দুপুরের কোনো এক সময় বাড়ির পাশে ওই ডোবার ওপর থাকা সাঁকো পার হওয়ার সময় দুই ভাইবোন পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে দুই শিশুর লাশ ভেসে উঠলে তাদের উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ছোট ছোট ছেলেমেয়ে। সাঁতার জানে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অসচেতনতায় এমন দুর্ঘটনা ঘটেছে। যাদের বাড়িতে ছোট শিশু আছে তাদের আরো সতর্ক থাকতে হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo