• সমগ্র বাংলা

পাবনায় 'মধুচক্রের' অন্যতম প্রধান নারী সদস্য রাকা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ সম্প্রতি পাবনার চাটমোহরে মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের বিভিন্ন অশ্লীল কর্মকান্ড, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন, বিক্রি, বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল সহ বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই সকল মধুচক্রের সদস্যদের আটক করে শাস্তি প্রদানের জন্য চাটমোহরের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র জনতা (৩০ আগস্ট) শনিবার সকালে এবং বিকেলে চাটমোহর থানা বাজার ও নতুন বাজার খেয়াঘাট এলাকায় মানববন্ধন করেন। এছাড়া একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

বিষয়টি নিয়ে চাটমোহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা দেয়। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযুক্ত ব্যক্তিদের আটোকে অভিযান চালায়। 

শনিবার (৩০শে আগস্ট) রাত তিনটার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে মধুচক্রের অন্যতম প্রধান নারী সদস্য চাটমোহর উপজেলার মহেলা গ্রামের রতন আলীর মেয়ে নিশাত আনজুম রাইয়ান ওরফে রাকাকে আটক করে চাটমোহর থানায় নিয়ে আসেন। 

এ সংবাদ লেখা পর্যন্ত রবিবার (৩১ আগস্ট) রবিবার দুপুর সোয়া তিনটা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। 

থানা পুলিশ আরো জানায়, এই চক্রের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আটকের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

১

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

২

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৩

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৪

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

  • company_logo