ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে রিটটি করা হয়।
বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এ রিট দায়ের করেন। রিট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
রিট আবেদনে বলা হয়েছে, ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এস এম ফরহাদ। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...
নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

মন্তব্য (০)