• সমগ্র বাংলা

চাটমোহরে অশ্লীলতা মাদক ও নগ্নতার প্রতিবাদে মানববন্ধন; জড়িতদের গ্রেপ্তারের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অশ্লীলতা, মাদক ও নগ্নতার প্রতিবাদে এবং মধুচক্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবিতে মানববন্ধন হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) বিকেলে চাটমোহর উপজেলার নতুন বাজার খেয়াঘাট এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী সমাজ। 

চাটমোহর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, চাটমোহর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর পৌর যুব দলের আহবায়ক তানভীর জুয়েল লিখন, ব্যবসায়ী আলহাজ্ব আরজু, আশরাফুল ইসলাম ও আব্দুল মতীন প্রমুখ।

বক্তারা বলেন, চাটমোহরের বিপথগামী কিছু তরুণ তরুনীর মাদক গ্রহণের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে চাটমোহরের সুনাম ক্ষুন্ন করেছে। এই মধুচক্রটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তরুণ ও যুব সমাজকে মাদক গ্রহণ ও অশ্লীল কাজে জড়িত করছে। পরে গোপনে সেই সব ভিডিও ধারণ করে তাদের ও পরিবারকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করছে। যা খুবই ন্যাক্কারজনকও উদ্বেগজনক। প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মধুচক্র কে গ্রেপ্তারের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দােন বক্তারা। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo