• সমগ্র বাংলা

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জে হাটে বাজারে ছড়িয়ে দিতে হবে নড়াইলে জনসভায়- বিশ্বাস জাহাঙ্গীর আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ের লক্ষে নড়াইলে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট)  কলাবাড়ী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল ৫টার দিকে কলাবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ আব্দুল কাইয়ুম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোল্যা লিয়াকত হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে কলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ার‌্যান এ্যাড. এস এম অলিউর রহমান, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমান, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জে হাটে বাজারে ছড়িয়ে দিতে হবে। দেশের মানুষ পিআর বোঝেনা। আমি এই কলাবাড়ীর ১৩টি খুনের বিভেট মিটিয়েছি। আওয়ামীগের আমলে খুনের ঘটনায় সব জায়গায়  বিএনপির লোকদের নামে মামলা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

১

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

২

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৩

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৪

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

  • company_logo