• খেলাধুলা

এশিয়া কাপে বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে কত টাকা গুনতে হবে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল।

এর মধ্যে শ্রীলংকা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটির টিকিটের মূল্য একই রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই দুই ম্যাচ সর্বনিম্ন ২০৬৮ টাকায় নর্থস্ট্যান্ডে বসে দেখতে পারবেন দর্শকরা। ৩৪৪৭ টাকায় পাওয়া যাবে সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট।

এই দুই ম্যাচে সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য ৬৮,৯৩০ টাকা। এক্ষেত্রে অবশ্য একসাথে ৪ জন বসে খেলা দেখার সুযোগ পাবেন। অনলাইনে টিকিট কেনা যাবে- https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi এই লিংক থেকে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে তীব্র গরমের কারণে আসন্ন এশিয়া কাপ ১৯ ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮টায়।

পরিবর্তনের ভিড়ে শুধুমাত্র ১৫ সেপ্টেম্বরের ম্যাচের সময় অপরিবর্তিত রয়েছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিনের ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo