• সমগ্র বাংলা

রাণীনগরে ক্ষতিকর জাল বিনষ্ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : চলছে বর্ষাকাল। এই বর্ষাকালে জেনে শুনে মানুষ অবৈধ ভাবে ক্ষতিকর রিং, ক্যারেন্ট, সুতিসহ বিভিন্ন জাল দিয়ে মাছ নিধন করে আসছে। যার ফলে প্রতিদিনই দেশের খাল-বিল, নদী-ডোবা থেকে দেশীয় জাতসহ বিভিন্ন জাতের বিভিন্ন আকারের মাছ হারিয়ে যাচ্ছে। দিন দিন এমন ক্ষতিকর জালের আধিক্য বেড়েই চলেছে। জনবল সংকট নিয়ে এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন উপজেলা পর্যায়ের মৎস্য অফিসগুলো। তবুও প্রশাসনের সহযোগিতা নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে উপজেলা মৎস্য অফিসগুলো।

তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সুতি ও কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে। শনিবার উপজেলার ২নং স্লুইস গেটে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি সুতি জাল উচ্ছেদ ও বিনষ্ট করা হয় যার আনুমানিক মূল্য ৫০০০০ টাকা। অপরদিকে উপজেলার ত্রিমোহনী হাটে দুপুরে মোবাইল কোর্ট করে ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়। এসময়  মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক আত্রাই উপজেলার নবাবের তাম্বু এলাকার ব্যবসায়ী আকরাম হোসেনের ১০০০ টাকা জরিমানা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান। এসময় সহকারী মৎস্য অফিসার মো: আইয়ূব আলী ও থানা পুলিশ সঙ্গে ছিলেন। এই সব ক্ষতিকর জালের মাধ্যমে অবৈধ ভাবে যারা মাছ নিধন করছেন আগামীতে নিয়মিত ভাবে তাদের বিরুদ্ধে এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo