• সমগ্র বাংলা

জামালপুরে চেক ডিজ-অনার মামলায় শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চেক ডিজ-অনার মামলায় উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে মমিনুরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মমিনুর রহমান উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকার সাইফুল সরদারের ছেলে। তিনি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে ২০২৪ সালে সাবেক শিবির নেতা মমিনুর রহমানকে ৩০ লাখ টাকা প্রদান করেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমলা এলাকার বাসিন্দা মোখলেছ। সে সময় চার মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেয় মমিনুর। কিন্তু সময় অতিক্রম হলেও সে টাকা ফেরত দেয়নি। পরে তাকে ৩০ লাখ টাকার একটি চেক প্রদান করেন।

মোখলেছ চেকটি নগদায়নের জন্য ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি যমুনা ব্যাংকের মাদারগঞ্জ শাখায় গিয়ে জানতে পারেন মমিনুরের অ্যাকাউন্টে টাকা নেই। এরপর একই বছরের ৯ ফেব্রুয়ারি ৩০ দিনের সময় দিয়ে মমিনুর রহমানকে আইনি নোটিশ দেন। তারপর একই বছরের ১৯ মার্চ মমিনুরের বিরুদ্ধে চেক ডিজ-অনারের একটি মামলা করেন তিনি। সেই মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘চেক ডিজ-অনার মামলায় মমিনুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে মমিনুর রহমানকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo