ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাসুদ রানা (৩৫), রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের ফয়জার রহমানের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পূর্ব কড়াতীপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শরিফুল ইসলাম বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার (৩০ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)