• সমগ্র বাংলা

বগুড়ায় সেপটিক ট্যাংকে মিললো যুবকের মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ নামে ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহতের পরিবারের সদস্যরা জানান, রাত ১১টার দিকে ওয়াসিম ঘরে না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের ধারণা, ওয়াসিম নিয়মিত মাদক সেবন করতেন। রাতে খাবারের পর হাঁটাহাঁটির সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে তিনি নিজেও পড়ে গিয়ে মারা যান।


এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরেও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo