• শিক্ষা

বকুলের সহযোগিতায় মহসিন কলেজে ভর্তি রিকশাচালকের ছেলে রুমান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ খুলনার রাজনীতিতে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এখন শুধু একটি নাম নয়, বরং গণমানুষের আশার প্রতীক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের কান্ডারী এই নেতার সহযোগিতা পেতে মানুষের দরজায় কড়া নাড়তে হয় না—তিনি নিজেই এগিয়ে আসেন অসহায় মানুষের পাশে।

বৃহস্পতিবার সকালে তাঁর সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানা মহিলা দলের আহবায়ক সালমা বেগমের উদ্যোগে এক দরিদ্র রিকশাচালকের ছেলে রুমান বিশ্বাসকে মহসিন কলেজে ভর্তি করানো হয়। রুমানের বাবা আব্দুর রহিম বিশ্বাস প্রতিদিন রিকশা চালিয়ে পরিবারের অন্ন জোগান দেন। সেই সংসারের সন্তান আজ কলেজে ভর্তি হয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে, আর তার পেছনে রয়েছে বকুলের সহানুভূতিশীল দৃষ্টি।

এর আগেও তাঁর সহযোগিতায় একই পরিবারের প্রতিবন্ধী কন্যা রুবিনা খাতুন সহায়তা পেয়েছেন। বকুলের মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারের জীবনেই আলো ছড়ায়নি, বরং আশেপাশের মানুষকেও অনুপ্রাণিত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা মহিলা দলের সদস্য সচিব মদিনা, সাবিনা, ৬ নম্বর ওয়ার্ডের আহবায়ক হিরা খাতুন, নাহিদা আক্তার নদী, ইসমাত জাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনীতির মাঠে প্রতিনিয়ত প্রতিপক্ষের নানা বাধা-বিপত্তির মুখে দাঁড়িয়ে বকুল জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁর মানবিকতা ও কর্মের মাধ্যমে। মানুষ বলছে— “বকুল শুধু রাজনীতিবিদ নন, তিনি আমাদের পরিবারের সদস্যের মতো।”

খুলনার রাজনীতিতে নতুন প্রজন্মের আশা-ভরসার নাম হয়ে উঠেছেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। শিক্ষা, চিকিৎসা কিংবা যেকোনো বিপদে তাঁর হাতের সহায়তা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে। এই কারণেই তাঁকে বলা হয়— “খুলনার গণমানুষের নেতা।”

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo